ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মগবাজারে হোটেল কক্ষে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন এক দম্পতি ও তাদের কিশোর সন্তান। একদিন পরই হোটেল কক্ষ থেকে পাওয়া গেছে তিনজনের নিথর দেহ। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। যাদের মৃত্যু হয়েছে তারা হলেন– লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মনির, তার স্ত্রী স্বপ্না এবং তাদের ১৭ বছরের সন্তান আরাফাত।রবিবার রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গতকাল বিকেলে ঢাকার মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন।


রবিবার সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে উপস্থিত হন। তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন। একপর্যায়ে স্বপ্না ও তার সন্তানকে আদ-দীন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’


তিনি আরও বলেন, ‘তাদের মৃত্যুটা কীভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিসি মাসুদ আলম জানান, মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাৃনো হবে। তিনি বলেন, ছেলের চিকিৎসার জন্য তারা মগবাজারের ওই আবাসিক হোটেলে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page